
সোনারগাঁ(প্রতিনিধি) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রাস্তার উন্নয়ন কাজে বাধা ও ঠিকাদার কামরুজ্জামানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর সকালে উপজেলার জামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কলতাপাড়া এলাকায় হাজারো পুরুষ ও মহিলা সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।

