আজ মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬ খ্রিস্টাব্দ

মতিউর রহমান,
তালা,সাতক্ষীরা, প্রতিনিধি।
সাতক্ষীরা তালায় ইসলামী ছাত্র শিবিরের সাবেক বি এল কলেজের নির্বাচিত সাহিত্য সস্পাদক শহীদ শেখ রহমত আলীর স্মরনে দোআ মাহফিল অনুষ্ঠিত হয়।
(২৫ অক্টোবর) শুক্রবার জুম্মা নামাজের পর জালালপুর ইউনিয়ন সভাপতি মাওঃ আবুল কাশেমের সভাপতিত্বে, সেক্রেটারি মোঃ শাহাবুদ্দিন সরদারের পরিচালনায় শহীদ শেখ রহমত আলীর বাড়ীর মসজিদে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, সাতক্ষীরা জেলা জামায়াতের সাবেক আমীর, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ উপরোক্ত বক্তব্যে রাখেন।
তিনি বলেন শহীদেরা আমাদের প্রেরনার উৎস। তাদের রেখে যাওয়া কাজ আমাদের সম্পাদন করতে হবে। আল্লাহর জমিনে, আল্লাহর দিন কায়েমের জন্য তারা জীবন দিয়ে প্রমাণ করেছে। আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য আমাদেরকে সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী,আদর্শ শিক্ষক পরিষদের সভাপতি মাওঃ শফিকুল ইসলাম, শহীদের বড় ভাই শেখ রজব আলী, প্রভাষক খলিলুর রহমান প্রমুখ।
উল্লেখ্য ১৯৯৩ সালের ২০ সেপ্টেম্বর খুলনা সরকারি বি এল কলেজ চত্ত্বরে ঐ সময়ের বি এন পির দুষ্কৃতকারীদের হাতে নির্মম ভাবে খু- ন হয়ে শাহাদাৎ বরন করেন। তার শরীরে ছিলো ৪৬ জায়গায় দায়ের কো-প,২ পায়ের র-গ কে-টে মৃ-ত্যু নিশ্চত করে উল্লাস করতে করতে চলে যায়।
তার পরও ১২ দিন মৃ-ত্যুর সাথে পা লড়ে ২ রা অক্টোবর আল্লাহর ডাকে সাড়া দিয়ে এ দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমান।

Exit mobile version