আজ
|| ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি
জামায়াত চেয়ারম্যান প্রার্থী প্রফেসর আব্দুল ওয়ারেছের উপস্থিতিতে আলহাজ্ব শের আলী মাস্টারের জানাজা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১৯ অক্টোবর, ২০২৫
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা:
সাতক্ষীরা সদর উপজেলার ৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবক আলহাজ্ব শের আলী মাস্টারের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় মরহুমের নিজ গ্রাম মাছখোলায় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ০৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও সাতক্ষীরা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য প্রফেসর আব্দুল ওয়ারেছ। তিনি মরহুমের স্মৃতিচারণ করে বলেন—
“আলহাজ্ব শের আলী মাস্টার ছিলেন একজন সৎ, নিরহংকারী ও শিক্ষানুরাগী মানুষ। তিনি জীবনের প্রতিটি ক্ষেত্রে ন্যায় ও নৈতিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন।”
তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন যেন আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন।
জানাজা নামাজে ইমামতি করেন মরহুমের সন্তান অ্যাডভোকেট শামীম হোসেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আত্মীয়স্বজন ও অসংখ্য সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.