আজ
|| ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই সফর, ১৪৪৮ হিজরি
রামগতিতে আগুনে পুড়ল ১০ দোকান, অর্ধকোটি টাকার ক্ষতি
প্রকাশের তারিখঃ ১৯ অক্টোবর, ২০২৫
লক্ষ্মীপুরের রামগতিতে আজ রবিবার আগুনে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ভোর ৪টার দিকে উপজেলার চরআলগী ইউনিয়নের সুইজগেইট বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে নগদ অর্থ, মালামাল ও দোকানঘরসহ প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, ভোরে বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। খবর পেয়ে রামগতি ফায়ার সার্ভিস ইউনিটের দুইটি টিম এবং স্থানীয়রা একযোগে কাজ করে দেড় ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে বাজারের প্রায় ১০টি দোকান পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে গিয়েছিলাম।ভোরে শুনেছি আগুন লেগেছে। এসে দেখি সব দোকান পুড়ে গেছে। এখন আমাদের ভিক্ষা করা ছাড়া কোন উপায় নেই।
রামগতি ফায়ার সার্ভিসের উপপরিদর্শক জাকির হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, আগুনের কারণ ছিল বৈদ্যুতিক শর্ট সার্কিট। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেনও আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিটকে দাবি করেন এবং জানান, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো সম্ভব হয়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.