আজ
|| ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই সফর, ১৪৪৮ হিজরি
সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নে নিজস্ব অর্থায়নে রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন
প্রকাশের তারিখঃ ১৯ অক্টোবর, ২০২৫
নাসির উদ্দিন সোনারগাঁ; নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জামপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। ১৯ অক্টোবর রবিবার সকালে উপজেলার জামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের শেখেরহাট বড় মসজিদ হইতে আমির আলী হাজীর বাড়ি পর্যন্ত ৩শ' মিটার ইটের সলিং রাস্তা প্যলাসাইং উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.কামরুজ্জামান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,সমাজসেবক মো.আবদুল্লাহ আল মামুন জামপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.নাসির উদ্দিন,বিএনপি নেতা ইলিয়াস সরদার,ছাত্রদলের লিখন ভুইয়া,বিএনপি নেতা শাহ সুলতান প্রমূখ। উদ্বোধনের সময় এলাকার গণ্যমান ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.কামরুজ্জামান বলেন আমার জামপুর ইউনিয়নের মসজিদ,মাদ্রাসা,কবরস্থান ও রাস্তার উন্নয়ন কাজ করাই আমার মূল লক্ষ্য। তিনি আরো বলেন জামপুর ইউনিয়নের অসমাপ্ত সমাপ্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.