
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা :সাতক্ষীরা-২ আসনের সম্ভাব্য প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের নেতৃত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রহ্মরাজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) সকালে অনুষ্ঠিত এ গণসংযোগে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতে ইসলামী’র কর্মপরিষদ সদস্য ও মিডিয়া বিভাগের সভাপতি মাওলানা আনিছুর রহমান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড সেক্রেটারি নুরুজ্জামান, কর্মী মোজাফফর হোসেন, ওমর আলী, নূর ইসলাম ও মুকুল মোড়লসহ স্থানীয় নেতৃবৃন্দ।
গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে মাওলনা আনিছুর রহমান বলেন, দেশ ও জাতির কল্যাণে ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠা আজ সময়ের দাবি। এসময় তিনি আসন্ন জাতীয় নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

