আজ
|| ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
নারায়ণগঞ্জে জুমার নামাজ শেষে চাষাঢ়া এলাকায় গণসংযোগ করেছেন বিএনপি নেতা ও প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল
প্রকাশের তারিখঃ ১১ অক্টোবর, ২০২৫
শুক্রবার (১০ অক্টোবর) নারায়ণগঞ্জে জুমার নামাজ শেষে চাষাঢ়া এলাকায় গণসংযোগ করেছেন বিএনপি নেতা ও প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল। এসময় তিনি মিশনপাড়া এলাকার নূর মসজিদের সামনে নিজ হাতে বিএনপির ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন।
নামাজ শেষে মসজিদ থেকে বেরিয়ে আসা মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময়কালে বাবুল বলেন, “দেশকে নতুন পথে নিতে হলে জনগণের ঐক্যই সবচেয়ে বড় শক্তি।”
একই দিনে নারায়ণগঞ্জ শহর ও বন্দর এলাকার ১৪৩টি মসজিদের বাইরে জুমার নামাজ শেষে বিএনপির ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। নেতাকর্মীরা মুসল্লিদের কাছে দেশের শান্তি, ন্যায়বিচার ও পরিবর্তনের প্রত্যাশায় দোয়া চান।
এই গণসংযোগে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাদের হাতে দলীয় প্রতীক এবং ৩১ দফা লেখা ব্যানার দেখা যায়, যা সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.