আজ
|| ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি
সোনারগাঁয়ে বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশন এডিস মশা নিধনের উদ্যােগ
প্রকাশের তারিখঃ ১০ অক্টোবর, ২০২৫
সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি; নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এডিস মশার প্রকোপ ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। বিগত এক বছরে ওই এলাকায় এডিস মশার কামড়ে শিশু ও নারী-পুরুষসহ তিন শতাধীক লোক ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে। এরই মধ্যে আক্রান্ত এক কলেজ শিক্ষক ও এক মাদ্রাসা ছাত্রসহ কমপক্ষে ৩ জন চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছে। এডিস মশা নিধনে এবার স্থানীয় মোগরাপাড়া চৌরাস্তা,বাড়ি মজলিশ,বাড়ি চিনিষ, সাদীপুর ও লালাহপাড়াসহ বিভিন্ন এলাকায় উদ্যােগ গ্রহণ করেছেন বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশন নামের একটি সামাজিক ও মানবিক সংগঠন। মানবতার সেবা-ই মুক্তির সোপান এ স্লোগানকে সামনে রেখে শুক্রবার বিকেলে মশা নিধন মেশিন (ফাস্ট ফগার) ও মসকিউটো লিকুইড ঔষধ সামগ্রী জনগনের মাঝে বিতরণ করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোক্তার হোসেন, সাংবাদিক আল আমিন তুষার, মশিউর রহমান, ইমরান হোসেন, কামরুল ইসলাম পাপ্পুসহ স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশনের পক্ষে মশা নিধন মেশিন (ফাস্ট ফগার) ও মসকিউটো লিকুইড ঔষধ সামগ্রী জনগণের মাঝে বিতরণ করেন- ফাউন্ডেশনটির ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোক্তার হোসেন।এসময় তিনি বলেন,মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এডিস মশার প্রকোপ ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। বিগত এক বছরে ওই এলাকায় এডিস মশার কামড়ে শিশু ও নারী-পুরুষসহ তিন শতাধীক লোক ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে। এরই মধ্যে আক্রান্ত এক কলেজ শিক্ষক ও এক মাদ্রাসা ছাত্রসহ কমপক্ষে ৩ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশন এডিস মশা নিধনে এখন থেকে ওই এলাকায় সবসময় কাজ করবে। মশা নিধনে মসকিউটো লিকুইড ঔষধ স্প্রে করবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.