আজ
|| ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই সফর, ১৪৪৮ হিজরি
পি আর বা সংখ্যা আনুপাতিক পদ্ধতিতে নির্বাচনে দাবীতে প্রচার পত্র বিলি।
প্রকাশের তারিখঃ ৯ অক্টোবর, ২০২৫
তালা,সাতক্ষীরা,প্রতিনিধি।
৯ অক্টোবর (বৃহস্পতিবার) বিকালে সাতক্ষীরা তালা উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের উপদেষ্টা,মাওঃ আসাদুল হকের নেতৃত্বে "পিয়ার বা সংখ্যা আনুপাতিক" পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবীতে প্রচার পত্র বিলি করা হয়।উপজেলা সভাপতি মাওলানা আব্দুস সবুর,সেক্রেটারি বাইজিদ হোসেন সহ প্রচার পত্র বিলি কাজে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।বিলি কার্যক্রম তালা বাজার কাছেমুল উলুম মাদ্রাসা থেকে শুরু হয়ে প্রধান সড়ক থেকে শুরু করে উপজেলার সামনে এসে তাদের কার্যক্রম শেষ হয়।
নেতৃবৃন্দ বলেন,সকল ভোটের মূল্যায়ন, পি আর পদ্ধতির অবদান। ভোট যার ক্ষমতা তার দিতে পারে পি আর। একতরফা নয় সমতা চাই পিয়ার পদ্ধতির ভোট চাই, সব মানুষের অধিকার বাস্তবায়নে পি আর।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.