আজ
|| ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি
সোনারগাঁয়ে অপপ্রচারের বিরুদ্ধে জামায়াত ইসলামের প্রতিবাদ
প্রকাশের তারিখঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৫
সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি; সোনারগাঁয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছে সোনারগাঁ উপজেলা জামায়াতে ইসলামী। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার হাবিবপুর এলাকায় উপজেলা জামায়াতের শাখা অফিসে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ প্রতিবাদ জানানো হয়। এ সময় সোনারগাঁ উপজেলা জামায়াতে ইসলামী দক্ষিণ এর সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম মোল্লা জানান,পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় শ্রমিক সরবরাহকারী রাশেদুল ইসলামের মেসে থাকতো আবদুল হামিদ তুষার । সম্প্রতি সে স্থানীয় মাদক চক্রের সাথে জড়িয়ে পড়েন। এ ঘটনায় মেস মালিক রাশেদুল ইসলাম বাড়ির মালিক আল আমিনের কাছে অভিযোগ করলে তুষারকে মেসের টাকা পরিশোধ করে চলে যেতে বলেন। এতে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মালিকের উপর চড়াও হয় ভাড়াটিয়া তুষার। এতে উভয়ের মধ্যে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনাকে ভিন্ন দিকে প্রবাহিত করতে মিথ্যা গল্প তৈরি করে একটি পত্রিকা মিথ্যা সংবাদ প্রচার করা হয় যে“জামায়াতের কর্মসূচিতে অংশ না নেয়ায় দিন মজুরকে মারধর" অথচ বাড়ির মালিক জামায়াতে কোন রাজনীতির সাথে সম্পৃক্ত নয় বলে দাবি করেন। এটি তার মাদকের ব্যবসাকে আড়াল করার একটি ফন্দি। এ সংবাদে জামায়াতে ইসলামীর সুনাম শুধু ক্ষুন্নই হয় নাই। জামায়াতে ইসলামী সম্পর্কে জনগণের মাঝে ভুল ও অসত্য তথ্য পরিবেশন করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। প্রকৃত ঘটনা জানানোর জন্যই জামায়াতে ইসলামী সংবাদ সম্মেলনের এ আয়োজন করেছে। এ ঘটনার সোনারগাঁ থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাড়ীর মালিক আল আমিন,শ্রমিক সরবরাহকারী রাশেদুল ইসলাম প্রমুখ।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.