আজ
|| ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি
তালার ১২ নম্বর খলিলনগর ইউনিয়ন বিএনপি’র কর্মী সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৫
মতিউর রহমান,
তালা, সাতক্ষীরা,প্রতিনিধি।
সাতক্ষীরা জেলার তালা উপজেলার ১২ নম্বর খলিলনগর ইউনিয়নের বিএনপি'র কর্মী সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে তালা উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ও সায়াবিথী সংগঠনের সভাপতি সাইদুর রহমান সাঈদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ১,তালা কলারোয়া আসনের সাবেক এমপি বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক জনাব হাবিবুল ইসলাম হাবিব,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও তালা উপজেলা সার্চ কমিটির আহবায়ক আবুল হোসেন হাদি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি বাবু মিনাল কান্তি রায়,তালা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম,আরো উপস্থিত ছিলেন জালালপুর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক এম মফিদুল হক লিটু, অধ্যাপক মোশারফ হোসেন সহ তালা উপজেলা ও খলিল নগর ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মী, শনিবার বিকাল চারটায় স্হান খুলিলনগর হাই স্কুল মাঠ প্রাঙ্গণে কর্মীদের ভোটের মাধ্যমে সম্মেলন অনুষ্ঠিত হয়, সভাপতি নির্বাচিত হয় আসির উদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক মাস্টার শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন জিএম শহিদুল্লাহ। এ সময় প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব,নেতা কর্মীদেরকে বলেন আপনারা আগামীকাল থেকে ভোটারদের কাছে যাবেন সুখে দুঃখে তাদের পাশে থাকবেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরায় ১ তালা কলারোয়া আসনে ধানের শীষ কে ভোট দিয়ে বিজয়ী করবেন।আমি বিজয়ী হলে বিগত সময়ের মতো সুখে দুঃখে আপনাদের পাশে থাকবো।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.