আজ
|| ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি
সাতক্ষীরার ফিংড়ীতে ১৫ বিএনপি নেতার জামায়াতে ইসলামী যোগদান
প্রকাশের তারিখঃ ২১ সেপ্টেম্বর, ২০২৫
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা:
সাতক্ষীরার ফিংড়ীতে ইসলামী আদর্শের প্রতি আকৃষ্ট হয়ে ১৫ জন বিএনপি নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
ফিংড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মোঃ আবু সালেকের নেতৃত্বে তাঁরা জামায়াতে যোগদান করেন। যোগদানকারীরা হলেন মোঃ আবুল কালাম, মোঃ আঃ সবুর, মোঃ হানিফ হোসেন, মোঃ নূর ইসলাম, মোঃ উজ্জ্বল হোসেন, মোঃ সেলিম হোসেন, মোঃ ইব্রাহিম (বাবু), মোঃ ইনামুল হক, মোঃ আব্দুল কালাম, মোঃ আবু সালেক, মোঃ হযরত আলী, মোঃ কুরবান আলী, মোঃ মোতালেব, মোঃ রুহুল কুদ্দুস ও মোঃ আফজাল হোসেন।
রবিবার (২১ সেপ্টেম্বর) রাতে সাতক্ষীরা সদরের ব্যাংদহা কাছারী বাড়ি জামে মসজিদে সিরাতুন্নবী মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনপি'র নেতাকর্মীদের বরণ করে নেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক।এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার হাবিবুর রহমান, মাওলানা আজাদুল ইসলামসহ উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ ।
যোগদানকারীরা জানান, তারা ইসলামী আদর্শ ও নীতি মেনে নতুন রাজনৈতিক পথ বেছে নিয়েছেন। অনুষ্ঠানের শেষে নেতারা ইসলামের সঠিক শিক্ষা প্রচার ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.