আজ
|| ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি
সোনারগাঁয়ে সাঁতার শিখতে গিয়ে স্কুল ছাত্রী পানিতে ডুবে নিহত
প্রকাশের তারিখঃ ২০ সেপ্টেম্বর, ২০২৫
সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি; নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌর এলাকার দৈলেরবাগ এলাকায় বোনের সাথে সাতার শিখতে গিয়ে ইসরাত জাহান রুবাইয়া নামের এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। গতকাল শনিবার তিনটার দিকে বাড়ির পাশ^বর্তী বিলে এ ঘটনা ঘটে। সে সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী। স্থানীয়রা নিহতের লাশ উদ্ধার করেছেন।জানা যায়, সোনারগাঁ পৌরসভার দৈলেরবাগ গ্রামের আক্তার হোসেনের মেয়ে ও স্কুল ছাত্রী ইসরাত জাহান রুবাইয়া তার বড় বোন ইভা আক্তারের সঙ্গে বাড়ির পাশ^বর্তী বিলের পানিতে সাঁতার শিখতে যায়। সাঁতার শেখার এক পর্যায়ে ওই ছাত্রী পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা অনেক খোজাখুজির পর পৌনে চারটার দিকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়। নিহত স্কুল ছাত্রী ইসরাত জাহান রুবাইয়া বোন ইভা আক্তার বলেন,তার বোন সেনাবাহিনীতে যোগদান করার স্বপ্ন ছিল। স্বপ্ন পূরনের জন্য সব দিকে অভিজ্ঞ হতে হয়। তাই সে সাঁতার শেখার জন্য চেষ্টা করছিল। তাকে সাঁতার শিখতে গিয়ে পানিতে তলিয়ে যায়।সোনারগাঁ থানার পরিদর্শক(তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন,পানিতে ডুবে শিক্ষার্থী নিহতের ঘটনা শুনেছি। বিষয়টি খুবই মর্মান্তিক। এ বিষয়ে কারো কোন অভিযোগ নেই।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.