আজ
|| ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি
সোনারগাঁয়ে মাদকের বিরুদ্ধে সমাবেশ করায় বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
প্রকাশের তারিখঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৫
সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকের বিরুদ্ধে সমাবেশ করায় বিএনপি নেতার বিরুদ্ধে অপ প্রচার করা হচ্ছে বলে দাবি করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করে সোনারগাঁ উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক করিম রহমান এ দাবি করেন। উপজেলার টিপরদী এলাকার একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দাবি করে বলেন, সম্প্রতি নোয়াগাঁও ইউনিয়নে মাদক বিরোধী সমাবেশ আয়োজনের জের ধরে একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছেন। গত দু’দিন ধরে অনলাইন ও স্থানীয় পত্রিকায় মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করা হচ্ছে। করিম রহমান বলেন, বিএনপি ও তার জনপ্রিয়তায় ঈর্ষাণি¦ত হয়ে একটি মহল সাংবাদিকদের মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও থানায়ও ভিত্তিহীন অভিযোগ দাখিল করছেন। ফলে তার রাজনৈতিক ভবিষ্যত নষ্ট করার চেষ্টা করছেন।তিনি আরও দাবি করেন, তিনি বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে একাধিকবার কারা নির্যাতনের শিকার হয়েছেন। অথচ এখন তাকে চাঁদাবাজ ও দখলবাজ হিসেবে প্রচার করা হচ্ছে। এগুলো সম্পূর্ণ মিথ্যা বলে তিনি জানান।সংবাদ সম্মেলনে করিম রহমান অভিযোগ করেন,স্থানীয় মাদক ব্যবসায়ী আব্দুল জলিল, জাতীয় পার্টির নেতা আনোয়ার মেম্বার ও মনির মেম্বার পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন,তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারলে তিনি স্বেচ্ছায় রাজনৈতিক পদ থেকে পদত্যাগ করবেন। তিনি এসময় গণমাধ্যমকর্মীদের কাছে সঠিক তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের অনুরোধ করেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.