আজ
|| ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১২ই রমজান, ১৪৪৭ হিজরি
অগ্রণী ব্যাংকে থাকা শেখ হাসিনার দুই লকার জব্দ
প্রকাশের তারিখঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৫
এবার অগ্রণী ব্যাংকে থাকা সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার দুইটি লকার জব্দ করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) বুধবার (১৭ সেপ্টেম্বর) লকারগুলো জব্দ করে।
এর আগে, গত ১০ সেপ্টেম্বর পূবালী ব্যাংকে থাকা শেখ হাসিনার লকার জব্দ করা হয়।
এনবিআর সূত্রে জানা গেছে, রাজধানীর দিলকুশায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় ৭৫১ ও ৭৫৩ নম্বরের লকার দুইটি শেখ হাসিনার। কর ফাঁকি হয়েছে কি না, তা খতিয়ে দেখতে এই দুটি লকার জব্দ করা হয় বলে জানা গেছে।
এর ফলে এখন পর্যন্ত সব মিলিয়ে অগ্রণী ও পূবালী ব্যাংকে থাকা শেখ হাসিনার তিনটি লকার জব্দ করা হলো।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.