আজ
|| ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি
সুন্দরবনে অভয়ারণ্য থেকে ৫ জেলে আটক
প্রকাশের তারিখঃ ১৬ সেপ্টেম্বর, ২০২৫
পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্চের অভয়ারণ্য থেকে পাঁচ জেলেকে আটক করেছে বনবিভাগ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোররাতে কাঁচিকাটা অভয়ারণ্য এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় জব্দ করা হয় তিনটি নৌকা।
আটককৃতরা হলেন, শ্যামনগর উপজেলার টেংরাখালি গ্রামের রবিউল ইসলাম, আশিকুর রহমান, আব্দুল কাদের, মোস্তফা গাজী ও আবুল বাসার।
সাতক্ষীরা রেঞ্চের সহকারী বন সংরক্ষক মো. ফজলুল হক জানান, পহেলা সেপ্টেম্বর থেকে বন বিভাগ থেকে অনুমতিপত্র নিয়ে সুন্দরবনের ভেতরে থাকা নদী ও খালে মাছ ধরছেন জেলেরা। আটক বনজীবীরা অবৈধভাবে সুন্দরবনের প্রবেশ নিষিদ্ধ অভয়ারণ্য এলাকায় প্রবেশ করে। সেখান থেকে তাদের আটক করা হয়েছে।
সেইসাথে, জব্দ করা হয়েছে তিনটি নৌকা এবং বিভিন্ন প্রজাতির ৩০ কেজি মাছ। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.