আজ
|| ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি
বিএসটিআইয়ের ভুয়া লোগো ব্যবহারের দায়ে বেকারিকে জরিমানা
প্রকাশের তারিখঃ ১৬ সেপ্টেম্বর, ২০২৫
অনুমোদন ছাড়া বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) ভুয়া লোগো ব্যবহার করায় ঝিনাইদহের মহেশপুরে রাজধানী বেকারি অ্যান্ড ফুড নামের একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এ ছাড়া উৎপাদিত পণ্যের মোড়কে মেয়াদ ও উৎপাদনের তারিখ না থাকায় ওই বেকারিকে ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে মহেশপুর শহরের হাসপাতাল রোড এলাকায় এ অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক নিশাত মেহের আদালত পরিচালনা করেন।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সূত্রে জানা গেছে, মহেশপুরের রাজধানী বেকারি অ্যান্ড ফুড নামের বেকারিতে অভিযান চালায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর হয়। এসময় প্রতিষ্ঠানটির প্রস্তুতকৃত পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ বিহীন খাদ্যপণ্য জব্দ করা হয়। এ ছাড়া ওই বেকারি থেকে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া বিএসটিআইয়ের লোগো সম্বলিত খাদ্যপণ্য জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। এসময় ওই বেকারিকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক নিশাত মেহের বলেন, রাজধানী বেকারি এন্ড ফুড দীর্ঘদিন ধরে মেয়াদের তালিকাবিহীন খাদ্যপণ্য বাজারজাত করে আসছিল। এ ছাড়া প্রতিষ্ঠানটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে আসছিল। যা আইনত দণ্ডনীয় অপরাধ। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.