আজ
|| ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি
একদল দক্ষ,ভালো লোক তৈরীর জন্য জামায়াত ইসলামি আপ্রান চেষ্টা চালিয়ে যাবে-অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
প্রকাশের তারিখঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৫
মতিউর রহমান,
তালা, সাতক্ষীরা প্রতিনিধি।
১৫ সেপ্টেম্বর (সোমবার) সন্ধ্যায় সাতক্ষীরা জেলার তালা উপজেলার তালা ইউনিয়নের আটারই ১ নং ওয়ার্ডের উদ্যোগে সিরাত মাহফিল অনুষ্ঠিত হয় । বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক গাজী হারুনার রশিদ এর সভাপতিত্বে সদর ওয়াড সেক্রেটারি মোঃ অহিদুজ্জামান রিপনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও তালা –কলারোয়া (সাতক্ষীরা-১) আসনের জামায়াত মনোনীত প্রার্থী জনাব অধ্যক্ষ ইজ্জত উল্ল্যাহ ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ বলেন,“আপনারা যদি দেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে চান, তাহলে জামায়াতে ইসলামীর ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিন। আমাদের দলের কেউ দুর্নীতি বা চাঁদাবাজির সঙ্গে জড়িত নন। আমরা শাসক হতে চাই না, আমরা জনগণের সেবক হতে চাই ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন,”আপনারা সব রাজনৈতিক দলকে দেখেছেন। এবার ন্যায় ও ইনসাফের প্রতীক ‘দাঁড়িপাল্লা’ য় ভোট দেবার সুযোগ । আমাদের রক্ত ও জীবনের বিনিময়ে হলেও ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে জিহাদ চলবে।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিদুল্লাহ, সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, উপজেলা জামায়াতের সহঃ সেক্রেটারী মাওঃ কবিরুল ইসলাম,উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদের সদস্য তালা ইউনিয়ন আমীর মোঃ মুজিবর রহমান।তালা ইউনিয়ন পরিষদের জামায়াতের মনোনীত প্রার্থী এড, মশিউর রহমান ও মাও আঃরহিম প্রমুখ।
বক্তারা বলেন তালাকে এটটি সুখি সমৃদ্ধশালী ও উন্নয়ন দেখতে হলে আগামী নির্বাচনে দাড়িপাল্লাকে বিজয়ী করতে হবে। দাঁড়িপাল্লা ন্যায় ও ইনসাফের প্রতীক। জামায়াত ইসলামের দুইজন মন্ত্রী ছিলো তাদের বিরুদ্ধে দুর্নীতির কোন অভিযোগ পাওয়া যায়নি।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতা,কমি' সাংবাদিক, উপস্থিত ছিলেন। মাহফিল শেষে তিনি এলাকার সাধারন মানুষ ও সুধীজনদের সাথে কুশল বিনিময় করেন ও তাদের পরিবারের খোঁজখবর নেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.