আজ
|| ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি
সোনারগাঁয়ে অবৈধ চুনা কারখানা গুঁড়িয়ে দিল তিতাস, বিচ্ছিন্ন ২০০ গ্যাস সংযোগ
প্রকাশের তারিখঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৫
অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে তিতাস কর্তৃপক্ষ। সোনারগাঁওয়ে চালানো এক বিশেষ অভিযানে একটি অবৈধ চুনা কারখানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং প্রায় ২০০টি অবৈধ চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এই ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে তিতাসের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এই কার্যক্রম চলে।
তিতাস কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, পিরোজপুর ইউনিয়নের ঝাউচর বসুন্ধরা বালুর মাঠ সংলগ্ন এলাকায় ২ ভাটি বিশিষ্ট একটি অবৈধ চুনা কারখানা দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস ব্যবহার করে আসছিল। অভিযান চালিয়ে সেটি পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়। একই অভিযানে তানভীর পেপার মিলস সংলগ্ন তিন রাস্তার মোড়ে প্রায় ২০০টি অবৈধ চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়, যা স্থানীয়দের মধ্যে স্বস্তি এনেছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন এবং সোনারগাঁও জোনের ম্যানেজার প্রকৌশলী শফিউল আওয়ালের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
প্রকৌশলী শফিউল আওয়াল জানান, “সোনারগাঁওয়ের যেখানে যেখানে অবৈধ গ্যাস সংযোগ পাওয়া যাবে, সেখানে অভিযান চালানো হবে। আমাদের এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, অবৈধভাবে গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানের সময় তিতাসের কর্মকর্তা, সোনারগাঁও থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.