আজ
|| ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি
তালায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সাঁতার প্রতিযোগিতা তারানা উৎসব ২০২৫, অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৫
মতিউর রহমান,
তালা,সাতক্ষীরা।
সাতক্ষীরার তালা উপজেলা প্রশাসনের উদ্যোগে তারানা উৎসব ২০২৫, সাঁতার প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের ৫০ জন প্রতিযোগি অংশ গ্রহন করেন,১৫ ই সেপ্টেম্বর সকাল ১১ টায় তালা উপজেলা পুকুরে সাঁতার প্রতিযোগিতা শুরু হয়, সাতক্ষীরা জেলা স্কাউট সেক্রেটারি মোঃ জাহাঙ্গীর হোসেনের পরিচালনায়,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপারভাইজার প্রভাস কুমার দাস,আরো উপস্থিত ছিলেন শিক্ষক অজয় কুমার, হাফিজুর রহমান সহ সাংবাদিকবৃন্দ। মুক্ত সাঁতার প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন, আবু রায়হান( ৯ম শ্রেণি)কুমিরা মাধ্যমিক বিদ্যালয়।দ্বিতীয় স্থান অধিকার করেন আরাফাত( ৮ম শ্রেণী) ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়।চিৎ সাঁতারে প্রথম স্থান অধিকার করেন কাইয়ুম ১০ম শ্রেণী,পাটকেলঘাটা আদর্শ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়। দ্বিতীয় স্থান অধিকার করেন গোলাম মোস্তফা ৮ম শ্রেণী, ঘোনা পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়,বুক সাঁতারে প্রথম স্থান অধিকার করেন রফিকুল ইসলাম ৮ম শ্রেণী, কাশিপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়। দ্বিতীয় স্থান অধিকার করেন গোলাম রসুল ৭ম শ্রেণী, কে, এম,এস,সি কলেজিং। প্রজাপতির সাঁতারে প্রথম স্থান অধিকার করেন আবু রায়হান ৯ম শ্রেণী, কুমিরা মাধ্যমিক বিদ্যালয়। দ্বিতীয় স্থান অধিকার করেন আবু নাঈম ৯ম শ্রেণী, ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.