আজ শুক্রবার, মার্চ ৬, ২০২৬ খ্রিস্টাব্দ

ডিএমপির মিরপুর জোনের ডিসি গৌতম কুমার বিশ্বাসকে চুয়াডাঙ্গায় পুলিশ সুপার হিসেবে পদায়নের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে ‘চুয়াডাঙ্গাবাসী’র ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেন জামায়াতে ইসলামী, এনসিপি ও এবি পার্টির নেতাকর্মীরা।

মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, সম্প্রতি চুয়াডাঙ্গায় পদায়ন করা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসকে ফ্যাসিবাদী আওয়ামী লীগের দোসর হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি পাবনা ও ঢাকায় চাকরিরত অবস্থায় সাধারণ মানুষের ওপর বিভিন্নভাবে নির্যাতন চালিয়েছেন। এমনকি জুলাই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালান বলেও অভিযোগ রয়েছে। এমন একজন পুলিশ অফিসারকে চুয়াডাঙ্গার মানুষ মেনে নেবে না। চুয়াডাঙ্গাবাসী কোনো ফ্যাসিবাদী পুলিশ সুপার চায় না, আমরা মানবিক পুলিশ সুপার চাই। অবিলম্বে এই আদেশ প্রত্যাহারের দাবি জানান তারা।

Exit mobile version