
সোনারগাঁ(প্রতিনিধি): ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা সোনারগাঁ উপজেলা প্রশাসন।১০ সেপ্টেম্বর বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার ভূমি(কাঁচপুর অঞ্চল)ফাইরুজ তাসনীম,কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী,কাঁচপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী মো.শাহআলম এবং সোনারগাঁ থানার পুলিশ সদস্যরা।উচ্ছেদ অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান জানান,“মহাসড়ককে যানজটমুক্ত রাখতে এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। জানাযায়,উচ্ছেদ অভিযানে মহাসড়কের পাশে থাকা কমপক্ষে এক হাজার অবৈধ দোকানপাট অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।তিনি আরো বলেন,মহাসড়কে অবৈধ স্থাপনার কারণে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছিল বলে স্থানীয়রা অভিযোগ করে। মহাসড়কের পাশে গড়ে উঠা অবৈধ স্থাপননা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

