আজ
|| || ||
শেরপুর সীমান্তে ভারতীয় মদ ও প্রাইভেটকারসহ ৩ মাদক কারবারি আটক
প্রকাশের তারিখঃ ৯ সেপ্টেম্বর, ২০২৫
প্রাইভেটকারসহ আমদানি নিষিদ্ধ প্রায় ১০ লাখ টাকা মূল্যের ৪৬ বোতল ভারতীয় মদ নিয়ে নালিতাবাড়ী থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে তিন মাদক কারবারি।
এরা হলেন— হালুয়াঘাট উপজেলার কড়ইতলী এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে ফারুক হোসেন (৩০), ছাতুঁগাও এলাকার রহুল আমিনের ছেলে সেলিম মিয়া (২০) ও গাজীপুরের শ্রীপুর উপজেলার পাথারপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে রাহিম (৩০)।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে বরুয়াজানি রাধার বাঁধ এলাকা থেকে গ্রেফতারের পর দুপুরে তাদের শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এদিন সকালে বরুয়াজানী রাধার বাঁধ এলাকায় নালিতাবাড়ী-হালুয়াঘাট রোডে অবস্থান নেয় পুলিশ। এসময় একটি সাদা প্রাইভেটকারকে থামতে সংকেত দিলে প্রাইভেটকার থামিয়ে জড়িতরা পালানোর চেষ্টা করলে পুলিশ ৩ জনকে আটক করে। তবে জড়িত অপরজন দৌড়ে পালিয়ে যায়। পরে প্রাইভেটকারে তল্লাশি করে দু’টি প্লাস্টিকের বস্তায় ভর্তি ৪৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে সোর্পদ করা হয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.