আজ
|| ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ই মহর্রম, ১৪৪৮ হিজরি
নেপালে রক্তক্ষয়ী বিক্ষোভ, দেশে ফেরা অনিশ্চিত জামালদের
প্রকাশের তারিখঃ ৯ সেপ্টেম্বর, ২০২৫
‘জেন-জি’ তরুণদের সরকারবিরোধী আন্দোলনে উত্তাল নেপাল। বিক্ষোভে ১৯ জনের মৃত্যুর ঘটনার পর পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি।
স্থানীয় সময় আজ দুপুর ৩টায় টিম হোটেল থেকে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে রওনা দেয়ার কথা ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। কিন্তু বিক্ষোভ আরও ভয়াবহ রুপ নেয়ায় ত্রিভুবনের সব ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। সেজন্য আজ দেশে ফেরা অনিশ্চিত জামাল ভূঁইয়াদের।
আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
নেপাল-বাংলাদেশ দ্বিতীয় প্রীতি ম্যাচ বাতিল হওয়ায় আজ দুপুর ৩টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কাঠমান্ডু থেকে দেশে ফেরার কথা ছিল জামাল ভূঁইয়াদের। কিন্তু কর্তৃপক্ষের কাছ থেকে নিরাপত্তার সবুজ সংকেত না পেয়ে হোটেল থেকেই বের হতে পারেনি বাংলাদেশ ফুটবল দল।
‘জেন-জি’দের আন্দোলনে বর্তমানে রণক্ষেত্রে পরিণত হয়েছে কাঠমান্ডু। সর্বশেষ তথ্যমতে, এখন পর্যন্ত আন্দোলনে ১৯ জন নিহত হয়েছে। নিরাপত্তা ঝুঁকি বাড়তে থাকায় ম্যাচটি বাতিল করেছে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন।
গত শনিবার (৬ সেপ্টেম্বর) প্রথম প্রীতি ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। এরপর সারা দেশে বিক্ষোভ ভয়াবহ রূপ ধারণ করতে থাকলে ম্যাচ বাতিল করে নেপাল। তাই একদিন আগেই দেশে ফিরতে চেয়েছিল জামাল-রাকিবরা।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.