আজ
|| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি
ইসলামী যুব আন্দোলনের সাতক্ষীরা জেলা শাখার প্রশিক্ষণ কর্মশালা
প্রকাশের তারিখঃ ৬ সেপ্টেম্বর, ২০২৫
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা: ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে কর্মী প্রত্যাশী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা পাবলিক লাইব্রেরী অডিটোরিয়ামে এই কর্মশালার আয়োজন করা হয়।
সাতক্ষীরা জেলা সভাপতি প্রভাষক মোহাম্মদ আলীর সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এম. এ. হাসিব গোলদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাতক্ষীরা জেলা সভাপতি মুহাদ্দিস মোস্তফা শামসুজ্জামান,ইসলামী আন্দোলন বাংলাদেশের সাতক্ষীরা -২ আসনের এমপি প্রার্থী আলহাজ্ব হাফেজ মাওলানা মুফতী রবীউল ইসলাম,সাতক্ষীরা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি মোবাশশীরুল ইসলাম তকি প্রমুখ ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, সাতক্ষীরা জেলার সেক্রেটারি মাওলানা মোঃ ফজর আলী।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.