আজ
|| ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
তারেক রহমান দেশে ফেরার তথ্য জানালে উদ্যোগ নেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
প্রকাশের তারিখঃ ৪ সেপ্টেম্বর, ২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখনই চাইবেন দেশে ফিরবেন। এ তথ্য জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলছেন, এখন পর্যন্ত লন্ডনের বাংলাদেশ মিশনে পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্টের জন্য আবেদন করেননি তিনি।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা জানান, তারেক রহমান আবেদন করলে পাসপোর্টের ব্যাপারে যথাযথ উদ্যোগ নেবে সরকার। তবে নিজ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় এমন উদ্যোগ নেয়ার সুযোগ নেই বলেও জানান তিনি।
তৌহিদ হোসেন বলেন, ইউরোপীয় ইউনিয়ন এরই মধ্যে নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহ দেখিয়েছে। তবে এ নিয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি। জানান, অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে বন্ধু রাষ্ট্র ও উন্নয়ন সহযোগীদের অবস্থান নিয়ে এখনি মন্তব্য করা অনুমান নির্ভর হবে।
তিনি জানান, শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতে একবারই চিঠি দেয়া হয়েছে, ফের চিঠি দেয়া হলে জানানো হবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.