মতিউর রহমান, তালা,সাতক্ষীরা,প্রতিনিধি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার তালা উপজেলা বিএনপির আয়োজনে ৩ সেপ্টেম্বর পাটকেলঘাটায় অনুষ্ঠিত হয়েছে বিজয়িনী আনন্দ শোভাযাত্রা ও বিজয় র্যালি।
র্যালিতে পাটকেলঘাটা এলাকায় জনতার ঢল নামে। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিনাল কান্তি রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য জনাব হাবিবুল ইসলাম হাবিব।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বিএনপি সব সময় জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করেছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিজয়ের মাসে আমরা নতুন উদ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সামিল হব।”
র্যালিতে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশ নেন। দীর্ঘ শোভাযাত্রায় পাটকেলঘাটা এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com