আজ
|| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি
সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর ভোট কেন্দ্র ভিত্তিক ছাত্র প্রতিনিধি সম্মেলন
প্রকাশের তারিখঃ ৩ সেপ্টেম্বর, ২০২৫
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা: সাতক্ষীরার তালায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ভোট কেন্দ্র ভিত্তিক ছাত্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ৩ সেপ্টেম্বর ) বিকেলে ভাণ্ডারিয়া পৌরসভার শহীদ এমদাদুল হক অডিটোরিয়ামে এ আয়োজনের মাধ্যমে ছাত্র নেতাদের মধ্যে রাজনৈতিক সচেতনতা এবং নেতৃত্ব গঠনকে এগিয়ে নেওয়ার লক্ষ্য প্রকাশ করা হয়েছে।
সম্মেলনের সঞ্চালনা করেন পাটকেলঘাটা থানা শাখার সভাপতি শেখ মুজাহিদ, এবং সভাপতিত্ব করেন তালা থানার সভাপতি আল জামালুল বান্না। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা-কলারোয়ার জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।
এছাড়া জেলা শাখার নেতৃবৃন্দ জি.এম. নাহিদ হাসান, নাজমুল হাসান, ডা. মাহমুদুল হক, ডা. আফতাব উদ্দিন ও অধ্যাপক ইদ্রিস আলী উপস্থিত ছিলেন। সম্মেলনে ছাত্র প্রতিনিধিরা ভোটকেন্দ্রভিত্তিক কার্যক্রম, নেতৃত্ব এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ন আলোচনা করেন।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, এই ধরণের সম্মেলন যুব সমাজকে দায়িত্বশীল ও সক্রিয় রাজনৈতিক নেতৃত্বে গড়ে তুলতে সহায়তা করবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.