প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি নেতা দিদার খন্দকারের নেতৃত্বে বিশাল আনন্দ মিছিল
প্রকাশের তারিখঃ ৩ সেপ্টেম্বর, ২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাসিক ১৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি দিদার খন্দকারের নেতৃত্বে একটি বিশাল আনন্দ মিছিল নিয়ে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের আনন্দ শোভাযাত্রায় যোগদান করেন।
সোমবার বিকেল ৩ টায় নাসিক ১৪ নং ওয়ার্ড থেকে আনন্দ মিছিলটি বের করে ২ নং রেলগেইট হয়ে বিভিন্ন৷ সড়ক প্রদক্ষিন করে মন্ডলপাড়া পুলে গিয়ে স্থানীয় বিএনপি নেতা জাকির খানের নেতৃত্বে মূল মিছিলের সঙ্গে যুক্ত হয়। এসময় দিদার খন্দকার বলেন, তিনি আরোও বলেন, আজকে নারায়ণগঞ্জবাসী দেখিয়ে দিচ্ছেযে, আমার নেতা জাকির খান নারায়ণগঞ্জে এক অদ্বিতীয়। আমরা চাই আগামীতে জাকির খানকে নিয়ে নারায়ণগঞ্জ ৫ আসনে এমপি নমিনেশন, যাতে আমরা পেতে পারি সেজন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আগামীতে আমরা এই জাকির খানকে নিয়ে নারায়ণগঞ্জে একটা ইতিহাস সৃষ্টি করতে পারি।
মিছিলে উপস্থিত ছিলেন, নাসিক ১৪ নং ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য সহযোগী সংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com