আজ
|| ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
সাতক্ষীরায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্মরণকালের বর্ণাঢ্য র্যালি
প্রকাশের তারিখঃ ১ সেপ্টেম্বর, ২০২৫
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে স্মরণকালের সবচেয়ে বড় ও বর্ণাঢ্য র্যালি। সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে জেলা শহরের দলীয় কার্যালয় চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউ মার্কেট মোড়ে গিয়ে শেষ হয়।
হাজারো নেতা-কর্মীর অংশগ্রহণে র্যালি পুরো শহরকে এক উৎসবমুখর পরিবেশে পরিণত করে। ব্যানার, ফেস্টুন, দলীয় পতাকা ও নানা শ্লোগানে মুখরিত হয়ে ওঠে শহরের প্রধান সড়কগুলো। সাতক্ষীরার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে নেতাকর্মীরা দলীয় শৃঙ্খলা বজায় রেখে দীর্ঘ মিছিলের সারি তৈরি করেন।
র্যালিতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি কাজী আলাউদ্দীন, জেলা আহ্বায়ক এইচ.এম. রহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, যুগ্ম আহ্বায়ক তাজকিন আহমেদ চিশতি, ডা. মনিরুজ্জামানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, বিএনপি জন্মলগ্ন থেকেই গণতন্ত্র, জনগণের ভোটাধিকার ও অধিকার রক্ষায় আন্দোলন করে আসছে। আজকের এই র্যালি প্রমাণ করে জনগণ এখনো বিএনপিকে বিশ্বাস করে এবং পরিবর্তনের জন্য অপেক্ষা করছে। তারা আরও বলেন, সরকারের স্বেচ্ছাচারী আচরণ, গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ড এবং দমননীতির বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির আন্দোলন আরও বেগবান হবে বলে নেতারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
র্যালিতে অংশগ্রহণকারী নেতা-কর্মীরা জানান, সাতক্ষীরায় এর আগে এত বড় সমাবেশ বা শৃঙ্খলাবদ্ধ র্যালি দেখা যায়নি। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন তাদেরকে নতুনভাবে উজ্জীবিত করেছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.