আজ
|| ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
সাতক্ষীরা উপকূলে বেড়িবাঁধে বসানো পাইপ উচ্ছেদ
প্রকাশের তারিখঃ ৩১ আগস্ট, ২০২৫
সাতক্ষীরার শ্যামনগরে উপকূল রক্ষা বেড়িবাঁধ ছিদ্র করে বসানো অবৈধ পাইপ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পানি উন্নয়ন বোর্ড।
রোববার (৩১ আগস্ট) সকাল থেকে ৫ নম্বর পোল্ডারের বুড়িগোয়ালিনী ইউনিয়নের দুর্গাবাটী এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
পানি উন্নয়ন বোর্ড জানায়, উপকূল রক্ষা বেড়িবাঁধে নাইন্টি পাইপ দিয়ে চিংড়ি ঘেরে পানি উত্তোলন করে আসছিল ঘের মালিকরা। এতে বাঁধ ক্ষতিগ্রস্ত হয় এবং হুমকির মুখে পড়ে। এজন্য বাঁধ রক্ষায় উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বাঁধে থাকা পাইপ উচ্ছেদে যৌথ অভিযান পরিচালনা করে।
পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী ফরিদুল ইসলাম বলেন, কোনো ঘের মালিককে বাঁধ ছিদ্র করে পাইপ বসাতে দেয়া হবে না। এই ধরনের উচ্ছেদ অভিযান চলমান থাকবে। পরবর্তীতে যেন কেউ এমন কর্মকাণ্ডে লিপ্ত না হয় সেজন্য সতর্ক করা হচ্ছে বলেও জানান তিনি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.