মিজমিজি পাইনাদী ফাজিল মাদ্রাসার নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ৩১ আগস্ট, ২০২৫
স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের মিজমিজি পাইনাদী ফাজিল(ডিগ্রি) মাদ্রাসার নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
৩১ আগষ্ট রোববার সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসণের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এ সভা।
সভাটি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা'র সভাপতিত্বে মিজমিজি পাইনাদী ফাজিল(ডিগ্রি) মাদ্রাসার নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত হয়।সভায় মাদ্রাসার শিক্ষার্থীদের শিক্ষার মান বৃদ্ধি সহ শিক্ষা প্রতিষ্ঠানকে অধিকরতর উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়
এসময় সভায় উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষার্থী প্রতিনিধি মোহাম্মদ নূর হোসেন, মোহাম্মদ নূর উদ্দিন, মোঃসুমন হোসাইন, অভিভাবক প্রতিনিধি মোঃবেলাল হোসাইন, মোঃজিয়াউল হক,আব্দুল হালিম, প্রতিষ্ঠাতা সদস্য মোঃমোশারফ হোসেন, দাতা সদস্য এ বি সৈকত আলী রনি, শিক্ষক প্রতিনিধি সদস্য মুহা.মীর হোসাইন, মোঃশফিকুল ইসলাম, মোঃরফিকুল ইসলাম, সদস্য সচিব মাদ্রাসার অধ্যক্ষ সহ প্রতিষ্ঠানের আরও অনেকেই।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com