আজ শনিবার, মার্চ ৭, ২০২৬ খ্রিস্টাব্দ

 

মতিউর রহমান,
তালা (সাতক্ষীরা)প্রতিনিধি।

তালা উপজেলার কুমিরা মহিলা কলেজে ৩০ আগষ্ট শনিবার সকাল ৭টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আমীর মাওলানা মফিদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. মাহমুদুল হক। উপজেলা সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি মাওলানা ওসমান গনি এবং জেলা কর্মপরিষদ সদস্য ডা. আফতাব উদ্দীন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তালা উপজেলা জামায়াতের নায়েবে আমীর আ: মালেক, সহকারী সেক্রেটারি মাও. মাসুমবিল্লাহ, মাও. কবিরুল ইসলাম, কর্মপরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন, মাস্টার আমিনুর রহমান, আমিনুল ইসলাম, ইসলামকাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, মাওলানা শফিকুল ইসলাম, হাফেজ শাহ আলম প্রমুখ।
কর্মশালায় নির্বাচনী প্রস্তুতি, সংগঠনের করণীয় এবং সাংগঠনিক কৌশল নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা নির্বাচন-সংশ্লিষ্ট দায়িত্বশীলতার গুরুত্ব ও ভূমিকা সম্পর্কে দিকনির্দেশনা লাভ করেন।

Exit mobile version