আজ
|| ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
সাভারে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী
প্রকাশের তারিখঃ ৩০ আগস্ট, ২০২৫
ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে একটি বাড়ি থেকে দেশীয় অস্ত্র, চাইনিজ কুড়াল, স্টান গান, ওয়াকি টকি সেটসহ জাল টাকা ও দেহ ব্যবসার আলামত উদ্ধার করা হয়।
শুক্রবার (২৯ আগস্ট) রাত ১০টার দিকে আশুলিয়ার জামগড়া মোড় এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো— খুলনা জেলার রূপসা থানার বাগমারা এলাকার রবিউল মুন্সি, টাংগাইল জেলার গোপালপুর থানাধীন মধ্যপাড়া এলাকার নাসির শেখ, একই জেলার ঘাটাইল থানার ওলিপুর এলাকার মো. জনি ও বগুড়া জেলার ধনুট থানার ঘোষাই বাড় এলাকার শ্রী শভু কুমার।
যৌথ বাহিনী জানায়, গতকাল রাত ১০টার দিকে আশুলিয়ার জামগড়া মোড় এলাকায় এক দম্পতিকে কিছু কিশোর গ্যাংয়ের সদস্যরা প্রথমে উত্যক্ত করে এবং পরবর্তীতে তাদেরকে অপহরণ করে নিয়ে যায়। পরে এলাকাবাসীর মাধ্যমে মব সন্ত্রাসের তথ্য পেয়ে জামগড়া আর্মি ক্যাম্প তাৎক্ষণিকভাবে যৌথ বাহিনী টহল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।
পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সেই দম্পতিকে উদ্ধারের জন্য জামগড়া চৌরাস্তা এলাকার শরীফ চৌধুরীর বাসায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, চাইনিজ কুড়াল, স্টান গান, ৪টি সুইস নাইফ, ৭ টি মেসেটে, ওয়াকি টকি সেটসহ জাল টাকা ও দেহ ব্যবসার আলামত উদ্ধার করা হয়। এ সময় আরও একজনকে আটক করা হয়।
পরে উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে থানায় হস্তান্তর করা হয়। যৌথ বাহিনী আরও জানায়, অপহরণকৃত সেই দম্পতিকে সন্ত্রাসীরা ছেড়ে দিয়েছে বলে জানা যায়, তবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
পুলিশ এখনও ঘটনা বিস্তারিত তদন্ত করছে। আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, সকালে যৌথ বাহিনী ৪ জনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.