আজ
|| ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
জুলাই গ্রাফিতি মুছে সাতক্ষীরায় ক্ষোভের ঝড়
প্রকাশের তারিখঃ ২৯ আগস্ট, ২০২৫
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা:
জেলা প্রশাসকের বাংলোর দেয়াল থেকে জুলাই আন্দোলনের স্মৃতিবাহী গ্রাফিতি হঠাৎ মুছে ফেলার ঘটনায় শিক্ষার্থী ও সচেতন সমাজের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এ ঘটনায় শুক্রবার (২৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই নিন্দা ও প্রতিবাদ জানিয়ে লিখেছেন, ‘জুলাই আন্দোলনের ইতিহাস মুছে ফেলা হলো দেয়াল থেকে’।
পোস্ট অফিস ও ফুড অফিস সংলগ্ন দেয়ালে আঁকা এসব গ্রাফিতিতে ছিল স্বৈরাচারবিরোধী স্লোগান, মানবতার জয়ধ্বনি ও শিক্ষার্থীদের স্বপ্নের অভিব্যক্তি। ‘ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর’, ‘৩৬-শে জুলাই’, ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’—এই সব লেখার মাধ্যমে আন্দোলনের স্মৃতি জীবন্ত হয়ে উঠেছিল শহরের পথে পথে।
স্থানীয়রা জানান, গ্রাফিতি কেবল দেয়ালের রঙ নয়; এটি ছিল সমাজ পরিবর্তনের আহ্বান। হঠাৎ মুছে ফেলার ফলে শিক্ষার্থীদের মনে দুঃখ ও ক্ষোভ দানা বেঁধেছে।
সদ্য সাবেক ছাত্রনেতা আরাফাত হোসাইন বলেন, “এটি শুধু দেয়াল নয়, আমাদের ইতিহাস, স্বপ্ন ও সংগ্রামের প্রতীক। কর্তৃপক্ষ দ্রুত গ্রাফিতি পুনরায় অঙ্কনের ব্যবস্থা করবে।” তিনি আরও অভিযোগ করেন, “জুলাই ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা যারা করছে, তারা প্রকৃত ফ্যাসিস্ট।”
জুলাই আন্দোলনের প্রথম সংগঠক মোহাম্মদ ইমরান হোসেন বলেন, জেলা প্রশাসন ইচ্ছাকৃতভাবে স্টেকহোল্ডারদের বিভক্ত করে আন্দোলনের মূল মূল্যবোধ ধ্বংসের পাঁয়তারা করছে।
এ বিষয়ে জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.