আজ
|| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি
৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে সোনারগাঁয়ে ছাত্রদলের লিফলেট বিতরণ
প্রকাশের তারিখঃ ২৯ আগস্ট, ২০২৫
সোনারগাঁ(প্রতিনিধি): বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ছাত্রদলের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট করা হয়েছে। ২৯ আগষ্ট শুক্রবার সকালে উপজেলার বৈদ্যেরবাজার এলাকায় সাধারণের মাঝে বৈদ্যেরবাজার ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল।এছাড়া গণসংযোগে আরও উপস্থিত ছিলেন,শিল্প মন্ত্রণালয়ের সাবেক কর্মকতা নিবাস চন্দ্র বর্মণ,নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, সোনারগাঁ তাঁতীদলের সিনিয়র সহ-সভাপতি হাজী রুহুল আমিন,জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক,স্বেচ্ছাসেবকদলের নেতা মোহাম্মদ রাব্বি মোল্লা,সোনারগাঁ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মাসুদ রানা বাবু, সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম, বৈদ্যেরবাজার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আদিব,মোহাম্মদ হারুন, মোহাম্মদ উজ্জল হোসেন প্রমুখ।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.