থানা সেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসুচী
প্রকাশের তারিখঃ ২৯ আগস্ট, ২০২৫
নাসির উদ্দিন(সোনারগাঁ); বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিস্কার পরিছন্নতা ও বৃক্ষ রোপণ কর্মসূচীর আয়োজন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার নোয়াগাাও ইউনিয়নের লাধুরচর গোবিন্দপুর এতিমখানা ও মাদ্রাসায় সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসুচী ও আলোচনা সভার আয়োজন করা হয়। বৃক্ষ রোপণ কর্মসুচীতে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ফয়সাল ভুইয়া রিপন,সেচ্ছাসেবক দলের সদস্য ও আহবায়ক কাজী কামাল হোসেন,সদস্য কায়েস মিয়া,সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক দল নেতা ফজলুল হক ভুঁইয়া,জামপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.মুকুল ভুইয়া প্রমূখ।এসময় মো পনির হোসেন ,জাসাস নেতা রুবেল ভুইয়া সহ থানা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com