একটি পক্ষ সংস্কারকে নির্বাচনের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে: জোনায়েদ সাকি
প্রকাশের তারিখঃ ২৯ আগস্ট, ২০২৫
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ফ্যাসিবাদকে চূড়ান্ত ভাবে পরাজিত করতে টেকসই গণতান্ত্রিক ব্যবস্থার প্রতিষ্ঠা করতে হবে। সেজন্য আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হতে হবে। তবে একটি পক্ষ সংস্কারকে নির্বাচনের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে। কিন্তু সংস্কার ও বিচারকে এগিয়ে নিতেই সুষ্ঠু ভোট দরকার।
শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে গণসংহতি আন্দোলনের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শহীদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
জোনায়েদ সাকি বলেন, বিচার, সংস্কার ও নির্বাচন এই মুহূর্তে দেশের জাতীয় স্বার্থ। গণতন্ত্র উত্তরণের জন্য সবারই ভোটের গুরুত্ব উপলব্ধি করা উচিৎ। দেশ এখন ক্লান্তিলগ্নে রয়েছে। অভ্যুত্থানের পর স্বৈরাচারের পতন হলেও এখনো ফ্যাসিস্ট ব্যবস্থাপনার বিদায় হয়নি।
তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন এখন আমাদের প্রধান অগ্রাধিকার। নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে দেশের গণতান্ত্রিক রূপান্তর করতে হবে। এ সময় আগামীতেও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষণাও দেন তিনি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com