আজ
|| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি
শেরপুরে ৭৫ হাজার ভারতীয় রুপিসহ গ্রেফতার ১
প্রকাশের তারিখঃ ২৮ আগস্ট, ২০২৫
শেরপুরের নালিতাবাড়ীতে ৭৫ হাজার ভারতীয় রুপিসহ শাহাজাদা (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ আগষ্ট) দুপুরে গ্রেফতারকৃতকে শেরপুর আদালতে সোর্পদ করে পুলিশ। এর আগে, বুধবার সন্ধ্যায় উপজেলার নন্নী উত্তরবন্দ এলাকা থেকে তাকে আটক করা হয়।
শাহাজাদার বাড়ি শ্রীবরদী উপজেলার গড়জরিপা এলাকায়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় উপজেলার নন্নী ইউনিয়নের উত্তরবন্দ এলাকায় অভিযান চালিয়ে শাহাজাদাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৭৫ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ৭৫ হাজার ভারতীয় রুপিসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.