সিলেটের সাদাপাথরে লুটপাটের ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগের গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গণশুনানি করেছে। বুধবার (২৭ আগস্ট) বিকেলে নগরীর সার্কিট হাউসে এই গণশুনানি অনুষ্ঠিত হয়।
এ সময় তদন্ত কমিটির সদস্যরা আলাদাভাবে প্রশাসনিক কর্মকর্তা, পরিবেশ অধিদফতরের প্রতিনিধি, পাথর ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেন।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিটির আহ্বায়ক ও মন্ত্রিপরিষদ সচিব জাহেদা পারভীন বলেন, পাথর লুটের ঘটনায় জড়িতদের ধরতে এবং ভবিষ্যতে এমন লুটপাট রোধে কাজ চলছে। ঘটনাস্থল থেকে সংগ্রহকৃত তথ্য পর্যালোচনা শেষে প্রতিবেদন জমা দেয়া হবে।
প্রসঙ্গত, গত ২১ আগস্ট পাথর লুটপাটের ঘটনায় পাঁচ সদস্যের উচ্চতর তদন্ত কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com