সোনারগাঁয়ে মানুষের ভালোবাসা পাওয়াই আমার শান্তি: ডাঃতিথী
প্রকাশের তারিখঃ ২৪ আগস্ট, ২০২৫
সোনারগাঁ(প্রতিনিধি): নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শারমিন আহমেদ (তিথি) বদলি জনিত কারণে সোনারগাঁ থেকে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল রবিবার স্বাস্থ্য কর্মকর্তার বিদায় উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক আবেগঘন বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল পর্যায়ের চিকিৎসক,কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। বিদায়ী স্বাস্থ্য কর্মকর্তা ডা.শারমিন আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সবাই শ্রদ্ধা,সম্মান ও ভালোবাসায় সিক্ত করেন। সবার প্রতি আন্তরিকতা,মানবিক আচরণ ও সহজ-সরল ব্যক্তিত্বের কারণে অল্প সময়েই তিনি সহকর্মী ও স্থানীয়দের কাছে আপন হয়ে উঠেছিলেন। বক্তারা বলেন,“ম্যাডাম একজন ব্যক্তিত্ববান,মানবিক ও সাদা মনের মানুষ ছিলেন। তাঁর অনুপস্থিতি আমরা গভীরভাবে অনুভব করব।”বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন সোনারগাঁ শাখার পক্ষ থেকেও বিদায়ী স্বাস্থ্য কর্মকর্তার প্রতি ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। স্বাস্থ্য কর্মকর্তা ডা.শারমিন আহমেদ তিথি বলেন,“সোনারগাঁয়ের মানুষ আমাকে যে ভালোবাসা দিয়েছে,সারাজীবন মনে রাখব। মানুষের ভালোবাসা পাওয়াই আমার শান্তি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com