আজ
|| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি
তালার মাটিতে সন্ত্রাস ও চাঁদাবাজের কোনো নেতাকে জনগন দেখতে চায় না। -অধ্যক্ষ ইজ্জত উল্ল্যাহ
প্রকাশের তারিখঃ ২৩ আগস্ট, ২০২৫
মোঃ মতিউর রহমান
তালা- সাতক্ষীরা, প্রতিনিধি।
সাতক্ষীরা জেলার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের আঠুলিয়া বাজারে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জালালপুর ইউনিয়নের আমীর ডাঃ আবুল কাশেম এর সভাপতিত্বে সেক্রেটারি শাহাবুদ্দীন সরদারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও তালা –কলারোয়া (সাতক্ষীরা-১) আসনের জামায়াত মনোনীত প্রার্থী জনাব অধ্যক্ষ ইজ্জত উল্ল্যাহ । প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এদেশে চাঁদাবজি সন্ত্রাস সৃষ্টি করার জন্য আমাদের ভাইয়েরা বোনেরা জীবন দেয়নি। আমরা কোনো সন্ত্রসী চাঁদাবাজকে তালার মাটিতে স্থান দেবোনা। আমাদের রক্ত ও জীবনের বিনিময়ে হলেও আমরা এই সন্ত্রাস ও চাঁদাবাজের বিরুদ্ধে আমাদের জিহাদ চলবে। এই পর্যন্ত জামায়াতের কোনো কর্মীর বিরুদ্ধে কোনো চাদাবাজির প্রমান মিলেনী। সুতরাং তালাকে সুখে শান্তিতে রাখতে হলে আগামী নির্বাচনে দাড়িপাল্লাকে বিজয়ী করতে হবে। দাঁড়িপাল্লা ন্যায় ও ইনসাফের প্রতীক। জামাতের ইসলামের দুইজন মূন্ত্রী ছিলো তাদের বিরুদ্ধে দুর্নীতিন কোন অভিযোগ পাওয়া যায়নি
আরও বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি অধ্যাপক গাজী সুজায়েত আলী উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওঃ কবিরুল ইসলাম,উপজেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য মওঃ শফিকুল ইসলাম, জালালপুর ইউনিয়ন জামায়াতে প্রার্থী অধ্যাপক খলিলুর রহমান প্রমুখ।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.