আজ
|| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি
কনে দেখতে যাওয়ার পথে ডুবে গেল নৌকা, শিশুসহ নিখোঁজ ২
প্রকাশের তারিখঃ ২৩ আগস্ট, ২০২৫
যাচ্ছিলেন কনে দেখতে, পথে হাওরে নৌকাডুবিতে নিখোঁজ হয়েছে শিশুসহ দু’জন। এ ঘটনায় পাঁচ জনকে জীবিত উদ্ধার করা গেছে।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে সুনামগঞ্জের ধর্মপাশার দারাম হাওরে নৌকাডুবি হয়।
স্থানীয়রা জানায়, কনে দেখতে নৌকা করে ধর্মপাশা থেকে মহেশপুর যাচ্ছিলো ছেলেপক্ষ। কান্দাপাড়ার দারাম হাওরে পৌছালে প্রবল বাতাস ও তীব্র ঢেউয়ের মুখে ডুবে যায় নৌকাটি।
স্থানীয়রা ৫ জনকে জীবিত উদ্ধার করলেও এখনও খোঁজ মেলেনি শিশু নুসরাত আর ঘটক শামসুদ্দিনের। তাদের সন্ধানে চলছে অভিযান।
উদ্ধার হওয়া পাঁচজন হলেন— কান্দাপাড়া গ্রামের বাবুল মিয়া (৪৪), আব্দুল হাসিম (৬০), ইসরাত জাহান (১০), রাধানগর গ্রামের শফিকুল ইসলাম (৫০) ও রিপন মিয়াকে (৪৫)।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.