আজ
|| ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
সোনারগাঁয়ে আজহারুল ইসলাম মান্নানের পক্ষে লিফলেট বিতরণ
প্রকাশের তারিখঃ ২৩ আগস্ট, ২০২৫
সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি; বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বিএনপির নেতৃবৃন্দ। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় শনিবার দুপুরে উপজেলার আনন্দবাজার এলাকায় গণসংযোগ করে সর্বসাধারণের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়। বৈদ্দ্যেরবাজার ইউনিয়ন বিএনপির উদ্যোগে এবং ওই ইউনিয়ন বিএনপির সভাপতি তাজুল ইসলাম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খায়রুল ইসলাম সজীব। প্রধান অতিথি আনন্দবাজার এলাকার ক্রেতা বিক্রেতা ও সর্বসাধারণের সাথে কুশল বিনিময় করে সবার খোঁজ খবর নেন। লিফলেট বিতরনকালে আরো উপস্থিত ছিলেন বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ মেম্বার,সোনারগাঁ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু,সোনারগাঁ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু,বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আবুল হাসেম,সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার মেম্বার,সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান,সোনারগাঁ উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সোহেল রানা,ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ওমর ফারুক,সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রুবেল হোসেন,সোনারগাঁ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আল আমিনসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.