নাসির উদ্দিন(সোনারগাঁ) নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌর এলাকার রাস্তার এলাকায় রাস্তা সংস্কারের দ্রুত উদ্বেগ নেওয়া হয়েছে।গতকাল শনিবার সকালে সোনারগাঁ পৌরসভার সোনারগাঁ যাদুঘরের চৈতি টিপরদী দ্বিতীয় গেইটের রাস্তা ও সেতুর সংস্কার কাজের দ্রুত উদ্বেগ নিলেন পৌর প্রশাসক ফারজানা রহমান। টিপরদী এলাকার মো.শাহ আলম জানান,অনেক দিন যাবত সোনারগাঁয়ে পর্যটন এলাকার টিপরদী ও চৈতী যাদুঘরে যাওয়ার রাস্তাটিতে অনেক কষ্ট করে চলাচল করতে হতো। উক্ত রাস্তাটি পৌর প্রশাসকের নজরে পড়ে। উপজেলা নিবার্হী কর্মকর্তা ফারজানা রহমান রাস্তা ও সেতুটি দ্রুত সংস্কার করে দেওয়ায়। সেতু ও রাস্তাটি দ্রুত সংস্কার করায় এলাকাবাসী পৌর প্রশাসককে ধন্যবাদ জানান।


