
শনিবার সকালে খুলনার ডুমুরিয়ার আঠারো মাইল এলাকায় নিজ বাসা থেকে শামীম হোসেন নামের এক যুবদল নেতার গ/লা/কা/টা লা/শ উ/দ্ধা/র করেছে পুলিশ। শামীম হোসেন তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক ছিলেন।
খুলনা: খুলনার ডুমুরিয়া উপজেলার আঠারো মাইল এলাকায় বাসায় ঢুকে মো. শামীম নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাতের কোনো এক সময় আঠারো মাইল এলাকার সৈয়দ ঈসা কলেজের পাশে ভাড়া বাসায় ঢুকে কুপিয়ে তাকে হত্যা করা হয়।
শনিবার (২৩ আগস্ট) সকালে পরিবারের সদস্যরা তার গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
শামীম তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের উথুলি গ্রামের সাবেক ইউপি সদস্য পরিচয় আব্দুল গফফার শেখের ছেলে তালা ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি ডুমুরিয়ার আঠারো মাইল এলাকায় বসবাস করে কীটনাশকের ব্যবসা করতেন।
তালা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ বলেন, “এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। আমরা হত্যাকারীদের খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি।”

