আজ
|| ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
তালায় জামায়াতে ইসলামীর উদ্যোগে গরু-ছাগল বিতরণ
প্রকাশের তারিখঃ ২৩ আগস্ট, ২০২৫
মতিউর রহমান,
তালা (সাতক্ষীরা)প্রতিনিধি।
সাতক্ষীরার তালায় আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় বেকার ও অসহায় মানুষের মাঝে গরু ও ছাগল বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী তালা উপজেলা শাখা। শনিবার (২৩ আগস্ট) সকাল ৯টায় উপজেলার সরুলিয়ার খোর্দ্দ মসজিদের সামনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা আমির মাওলানা মফিদুল্লাহ সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা-কলারোয়া (সাতক্ষীরা-১) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ। এ সময় পাঁচটি ছাগল ও একটি গরু বিতরণ করা হয়।
প্রধান অতিথি বলেন, সমাজে বৃত্ত মানুষ যদি তাদের যাকাত সঠিকভাবে আদায় করে, দুস্থ মানুষের তাদের অধিকার পৌছে দেয় তাহলে সমাজে আর কোন গরীব থাকবেনা। আর এটা সঠিক ভাবে আদায় ও বিতরনের জন্য ইসলামি রাষ্ট্র ব্যবস্থা দরকার।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক গাজী সুজায়েত আলী, তালা উপজেলা পেশাজীবী বিভাগের সেক্রেটারি হাফেজ শাহ আলম, ধানদিয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুর রশিদ , নগরঘাটা ইউনিয়ন আমির মেহেদী হাসানসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.