ব্রহ্মরাজপুরের বাঁধনডাঙায় আল্লামা সাঈদীর শাহাদাত বার্ষিকীতে দোয়া মাহফিল ও কমিটি গঠন
প্রকাশের তারিখঃ ২২ আগস্ট, ২০২৫
মোঃ হাফিজুল ইসলাম , সাতক্ষীরা :প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের বাঁধনডাঙা জামে মসজিদে দোয়া ও আলোচনা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) রাতে অনুষ্ঠিত এ মাহফিলে কুরআন তেলাওয়াত, দুরুদ পাঠ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে মরহুমের রূহের মাগফেরাত কামনা করা হয়।
০৮ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ এবাদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুস সবুর।
বিশেষ অতিথি ছিলেন ০৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জাকির হোসাইন, ইউনিয়ন জামায়াতের টিম সদস্য মাওলানা মনিরুল ইসলাম ফারুকী, নায়েবে আমীর হাফেজ নজরুল ইসলাম ও নুনগোলা জামে মসজিদের ইমাম মাওলানা নজরুল ইসলাম, ০৬ নং ওয়ার্ড সভাপতি মাওলানা মহিবুল্লাহ, মাওলানা রওশন আলম প্রমুখ।
মাহফিল শেষে দাওয়াতী ইউনিট কমিটি, যুব কমিটি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমিটি ঘোষণা করা হয়।
দাওয়াতী ইউনিট কমিটির সভাপতি মনোনীত হয়েছেন হাফেজ শাহেদুজ্জামান এবং সেক্রেটারি মো. ইনামুল কবির। যুব কমিটির সভাপতি মো. লাকি পারভেজ ও সেক্রেটারি হাফেজ ইবাদুল ইসলাম। এছাড়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনোনীত হয়েছেন মো. একরামুল কবির এবং সেক্রেটারি মো. আব্দুল হামিদ।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com