মহজমপুর উচ্চ বিদ্যালয়ের মনোন্নয়ন মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ২২ আগস্ট, ২০২৫
নাসির উদ্দিন(সোনারগাঁ): নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মহজমপুর উচ্চ বিদ্যালয়ের উন্নয়নের লক্ষ্যে শিক্ষাদান পদ্ধতির উৎকর্ষ সাধন ও পাঠদান মনোন্নয়ন কল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল শুক্রবার সকালে উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর উচ্চ বিদ্যালয়ের উন্নয়নের লক্ষ্যে শিক্ষাদান পদ্ধতির উৎকর্ষ সাধন ও পাঠদান মনোন্নয়ন কল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ে। উক্ত বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো.মমিনুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংক এর সাবেক এমডি,কাজী আলমগীর হোসেন,ডি আই জি মো.আখতারুজ্জামান বকুল,নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আল মুজাহিদ মল্লিক,সরকারি সফর আলী কলেজ অধ্যক্ষ বিসিএস শিক্ষা ক্যাডার মো.গিয়াসউদ্দিন,ডেমরা কলেজের অধ্যক্ষ মো.নুর-এ আলম,অধ্যাপক মনিরুজ্জামান মনির,সমাজসেবক মো.আবদুল্লা আল মামুন,জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.কামরুজ্জামান উক্ত ইসলামি ব্যাংকের সিনিয়র কর্মকর্তা মো.আশরাফুল হক,দাতা সদস্য শহিদুল্লা সরকার দাতা সদস্য মো.আজহারুল ইসলাম সানোয়ার,দাতা সদস্য মো.রফিকুল ইসলাম সরকার,উক্ত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিয়া মো.শাহাজদ্দিন, সাবেক ইউপি সদস্য মো.আমজাদ হোসেন লতিফ,সাংবাদিক কাজী সালাউদ্দিন,সাংবাদিক ও ইউপি সদস্য মো.নাসির উদ্দিন প্রমূখ। এসময় অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষকগন উপস্থিত ছিলেন। বক্তারা বিভিন্ন বক্তব্যে বিদ্যালয়ের অবকাঠাম ও শিক্ষার মান উন্নয়নের কথা বলেন,এডহক কমিটির সভাপতি মমিনুল হক বলেন,একটি শিক্ষিত পূর্ণাঙ্গ কমিটি উপহার দিতে পারলে ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com