আজ
|| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি
তালায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে চিত্রাংকন প্রতিযোগিতা
প্রকাশের তারিখঃ ২১ আগস্ট, ২০২৫
মতিউর রহমান, তালা- সাতক্ষীরা প্রতিনিধ।
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এর চতুর্থ দিনের কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২১ আগষ্ট) সকালে তালা শহীদ কামেল মডেল হাই স্কুলে এক চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন তালা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তারিক ইমাম, উপজেলা মেরিন ফিসারিজ কর্মকর্তা আশারুল ইসলাম, শহীদ কামেল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, মৎস্য অফিসের মোঃ রফিজ উদ্দীন প্রমুখ। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এ সময় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তারিক ইমাম বলেন, ‘জাতীয় মৎস্য সপ্তাহ আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ছোটদের এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে মাছের গুরুত্ব, পুষ্টি ও জীবিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পায়। শিশুরাই আগামী দিনের কর্ণধার, তাই তাদের মাঝে মাছের প্রতি আগ্রহ তৈরি করা আমাদের মূল লক্ষ্য।’
শহীদ কামেল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের মাঝে শুধু পাঠ্যপুস্তক জ্ঞান নয়, সৃজনশীল চর্চাও জরুরি। মৎস্য সপ্তাহ উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা শিক্ষার্থীদের আনন্দ দেওয়ার পাশাপাশি তাদের জ্ঞান ও চিন্তাশক্তিকে সমৃদ্ধ করবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2026 Daily Janadarpan. All rights reserved.